সুদানের দক্ষিণ করদোফানে দেশটির আধা সমারিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৪৬ শিশুসহ ১১৬ জন নিহত হয়েছে।স্থানীয় কর্মকর্তাদের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।করদোফান রাজ্যের কালোগি এলাকার নির্বাহী পরিচালক শনিবার আল জাজিরাকে বলেন, নিহতদের মধ্যে একটি কিন্ডারগার্টেনে পড়ুয়া ৪৬ শিশু রয়েছে।
সরকার সমর্থিত সুদান সশস্ত্র বাহিনীর (এসএএফ) দুটি সামরিক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আরএসএফ বৃহস্পতিবার কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে। হত্যাকাণ্ডের পর সহায়তায় এগিয়ে আসলে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবার হামলা চালায়।
সূত্রগুলো আরও জানায়, শহরের হাসপাতাল ও একটি সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে।
