সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

নোয়াখালীর কবিরহাট উপজেলার  ৩ নং ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি 
ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গতকাল ১৭ ই জুন ঘোষিত কমিটিতে মোঃ হারুনুর রশিদ (হারুন)-কে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া মোঃ দেলোয়ার হোসেন-কে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং মোঃ সাইফুল আকবর-কে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
কমিটিতে আরও বেশ কয়েকজন যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মোঃ আবদুর রহিম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
 

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, আহ্বায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সমন্বয়ে গঠিত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনুমোদনের ব্যবস্থা করবে। এছাড়া ও মোঃ হারুন, কাজি করিম,মোঃ ইসমাইল হোসেন বাপ্পি, আঃ হালিম দুলাল,মোঃ ফরহাদ, মোঃ রাজিব উদ্দিন মোঃ সোহেল ইসলাম,মোঃ মমিনুল হক সবুজ, মোঃ সাহেদ  কে যুগ্ন আহ্বায়ক ও মোঃ তানভীর, কাজি নজরুল ইসলাম মোঃ রিয়াজ উদ্দিন কে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছে।    
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করবে এবং সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এদিকে নবনির্বাচিত আহবায়ক কমিটির সকল সদস্যদের কে শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যত ও সাফল্য কামনা করেন  মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আবু আহম্মেদ সেলিম মিয়া।

মোঃ আল আমিন ষ্টাফ রিপোর্টার: