শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধের পর ট্রাম্পের মন্তব্য

ইরান যুদ্ধের পর ট্রাম্পের মন্তব্য

ইরান যুদ্ধের পর ট্রাম্পের মন্তব্য

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আমেরিকার ক্ষমতা খাটানোর ক্ষেত্রে ‘কোনো সীমারেখা’ নেই। যুক্তরাষ্ট্র বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর’ অধিকারী—এমন যুক্তি দিয়ে তিনি এই মন্তব্য করেন। 

গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই সংঘাতের পর রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ এবং এর সীমাবদ্ধতা সম্পর্কে তিনি কী শিক্ষা পেলেন? জবাবে ট্রাম্প বলেন, ক্ষমতার কোনো সীমা নেই। আমি এখনো তেমন কোনো সীমাবদ্ধতার শিক্ষা পাইনি। আমি জানি হয়তো সীমা আছে, কিন্তু বাস্তবে কোনো সীমারেখা নেই। আমরা সামরিকভাবে তাদেরকে (ইরান) পুরোপুরি পরাজিত করেছি।

নিজের সামরিক সিদ্ধান্তের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখন আমাদের। আমাদের মতো এমন নৌ-অবরোধ আর কে করতে পারত? আমি এমন এক নৌ-অবরোধ তৈরি করেছিলাম যার ভেতর দিয়ে একটি জাহাজও পার হতে পারেনি। কেউ কেউ চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। তাদের সেই চেষ্টা বেশি সময় টেকেনি। 

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি তেহরানের কাছ থেকে তার কাঙ্ক্ষিত ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, হ্যাঁ, এটি সম্ভবত আসলেই একটি নিঃশর্ত আত্মসমর্পণ। 

জোরালো এই যুদ্ধ-পরবর্তী দাবির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যপ্রাচ্য নীতি ও বৈশ্বিক রাজনীতিতে মার্কিন আধিপত্যের চরম বার্তা দিলেন।