রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৫ জুন শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

২৫ জুন শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

২৫ জুন শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে আয়োজিত ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ এবার শুরু হচ্ছে ২৫ জুন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ছয় দিনব্যাপী এই আয়োজন।

পদাতিক নাট্য সংসদের উদ্যোগে ২০১০ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে দেশের ছয়টি নাট্যদলের ছয়টি নাটক।

উৎসবের উদ্বোধনী দিনে, ২৫ জুন মঞ্চস্থ হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। নাটকটির নির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন কামাল আহমেদ। ২৬ জুন পদাতিক নাট্য সংসদ পরিবেশন করবে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।

২৭ জুন মঞ্চে আসবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’, নির্দেশনায় অলোক বসু। ২৮ জুন এথিক নাট্যদল পরিবেশন করবে ‘সুড়ঙ্গ’। এর নির্দেশক মিন্টু সরদার।

২৯ জুন বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ মঞ্চস্থ করবে ‘জালালউদ্দিন রুমী’। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সুজন মাহবুব। আর সমাপনী দিনে, ৩০ জুন মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘বিধিবাম’।

নাট্যোৎসবের পাশাপাশি প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এতে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা।

এ ছাড়া প্রতি বছরের মতো এবারও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’। আয়োজকরা জানিয়েছেন, সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে আগামী ২৩ জুন।

গত বছর এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়াত চেয়ারম্যান ড. আফসার আহমদ এবং মঞ্চ ও আলোক পরিকল্পক মো. সাইফুল ইসলাম।