রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মজুত আনঅফিশিয়াল ফোন শুল্ক দিয়ে বৈধ করতে চান ব্যবসায়ীরা

মজুত আনঅফিশিয়াল ফোন শুল্ক দিয়ে বৈধ করতে চান ব্যবসায়ীরা

মজুত আনঅফিশিয়াল ফোন শুল্ক দিয়ে বৈধ করতে চান ব্যবসায়ীরা


দেশে এনইআইআর সিস্টেম চালুর আগেই হ্যান্ডসেট আমদানিতে শুল্কহার ৫৮ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানোর দাবি জানিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। মজুত থাকা আনঅফিশিয়াল ফোন শুল্ক দিয়ে বৈধ করার সুযোগও চান তারা।রোববার (৭ নভেম্বর) আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি থেকে এসব দাবি তোলেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রাস্তায় গাছের গুঁড়ি; হাতে প্ল্যাকার্ড আর মোবাইল ব্যবসায়ীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত আগারগাঁওয়ের বিটিআরসি ভবন।

দেশে ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম। এতে অবৈধভাবে দেশে আসা মোবাইল ফোন একমাসের বেশি নেটওয়ার্কে সচল রাখা যাবে না। বন্ধ হবে আনঅফিশিয়াল ফোনের ব্যবসা। এমন প্রেক্ষাপটে উদ্বিগ্ন দেশের ২৫ হাজার মোবাইল ব্যবসায়ী।