শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে মাদক অভিযানের পর নাটকীয় ঘটনা: হ্যান্ডকাপ কেটে ৪ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পরে ফের গ্রেফতার।

পঞ্চগড়ে মাদক অভিযানের পর নাটকীয় ঘটনা: হ্যান্ডকাপ কেটে ৪ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পরে ফের গ্রেফতার।

পঞ্চগড়ে মাদক অভিযানের পর নাটকীয় ঘটনা: হ্যান্ডকাপ কেটে ৪ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পরে ফের গ্রেফতার।

পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চলাকালে চার আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।  পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে দাবি করা হয়েছে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়েছে।
মামলার নামীয় আসামিরা হলেন জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২),শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫) এবং দিপু ইসলাম (৩৭)। দিপু ইসলাম পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ছিলেন।
 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে জেলা শহরের হাজী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, অর্ধেক পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 

পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর আটক ব্যক্তিদের গাড়িতে তোলা হলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশি চালান। পরে শহরের চৌরঙ্গী মোড় ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন এলাকা থেকে চারজনকে পুনরায় গ্রেফতার করা হয়। এ সময়  হ্যান্ডকাপ কাটা অবস্থায় উদ্ধার করা হয়।
সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ‘ইন্টার টিভি-কে বলেন,ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্তদের দাবি, তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তারা অভিযোগ অস্বীকার করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মোহাম্মদ মাহাবুব আলম 
জেলা প্রতিনিধি পঞ্চগড়