বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ লাখ টাকার জাল নোটসহ আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ লাখ টাকার জাল নোটসহ আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ লাখ টাকার জাল নোটসহ আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ১৯ হাজার টাকার জাল নোটসহ একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে জাল টাকা দিয়ে কেনাকাটার সময় স্থানীয়দের হাতে মোফাসেল হোসেন চঞ্চল (৩৩) নামে এক ব্যক্তি আটক হন। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।
 

চঞ্চলের দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশের তত্ত্বাবধানে ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান চালিয়ে প্রাইম হোটেল ও নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজ থেকে চক্রের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ১ লাখ ১৮ হাজার ৫০০ টাকার আসল টাকা উদ্ধার করা হয়।
 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাল নোট সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পঞ্চগড় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোহাম্মদ মাহাবুব আলম 
জেলা প্রতিনিধি পঞ্চগড়