মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিনামূল্যে চক্ষু সেবা”

বিনামূল্যে চক্ষু সেবা”

বিনামূল্যে চক্ষু সেবা”


মোঃ আমির হোসেন, 
সৈয়দপুর প্রতিনিধি,

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে সেবা পেলেন ছয়শত রোগী। আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় শনিবার শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচীতে শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকরা সাতশো রোগীদের চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

এর আগে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সহ সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খালিদ আযম আশরাফি, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, তৌসিফ রেজা আশরাফি প্রমুখ উপস্থিত ছিলেন। গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. রায়হান কবির নেতৃত্বে ৭ জন চিকিৎসক চক্ষু শিবিরে রোগীদেরকে চিকিৎসা সেবা দেন।

দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে নীলফামারী, সৈয়দপুর সহ আশপাশের জেলার মানুষেরা নিজেদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন।

চিকিৎসা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, অর্থাভাব ও যাতায়াত সমস্যার কারণে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত ছিলাম। এই ক্যাম্প আমাদের জন্য আশির্বাদ হয়ে এসেছে।

সংগঠনটির সভাপতি জানান, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।