মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনকারী তাহসিন আবরার জারিফকে ছাত্রদলের সংবর্ধনা

রাজারহাটে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনকারী তাহসিন আবরার জারিফকে ছাত্রদলের সংবর্ধনা

রাজারহাটে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনকারী তাহসিন আবরার জারিফকে ছাত্রদলের সংবর্ধনা

জাতীয় পর্যায়ের ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এ সাধারণ জ্ঞান বিষয়ে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুনাম বয়ে এনেছে মেধাবী শিক্ষার্থী তাহসিন আবরার জারিফ। তার এই গৌরবোজ্জ্বল সাফল্যকে সম্মান জানাতে সংবর্ধনার আয়োজন করে কুড়িগ্রাম জেলা ছাত্রদল ও রাজারহাট উপজেলা ছাত্রদল।

সংবর্ধনা উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা জারিফের বাসভবনে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে মিষ্টিমুখের মাধ্যমে তার এই অনন্য অর্জন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমরান হাসনাত হিরক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম অসীম, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম,  সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, ছাত্রদলের অন্যতম সদস্য আল মিজান মাহিনসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, তাহসিন আবরার জারিফের এই অর্জন শুধু তার পরিবারের নয়, সমগ্র রাজারহাটবাসীর গর্ব। তার সাফল্য এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের পথে তাকে উৎসাহিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন দৈনিক বাংলার প্রতিচ্ছবি’র জেলা স্টাফ রিপোর্টার ও কেটিভি (KTV) নিউজের উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান এবং এন্টার টিভি ও দৈনিক প্রতিদিনের কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান।
তাহসিন আবরার জারিফের এই গৌরবময় অর্জনে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে। অভিভাবকরা জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং সবার দোয়া ও সহযোগিতার ফলেই সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।

জারিফের পিতা-মাতা আবেগাপ্লুত হয়ে বলেন, “এটি আমাদের জীবনের অন্যতম গর্বের ও স্মরণীয় মুহূর্ত। সন্তানের এমন অসাধারণ অর্জনে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার এই সাফল্য আমাদের আনন্দে আপ্লুত করেছে। আমরা আশা করি, সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

জাতীয় পর্যায়ে এই সাফল্যের মাধ্যমে তাহসিন আবরার জারিফ শুধু নিজের পরিবার নয়, রাজারহাট তথা সমগ্র কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: