রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালি পেটে না খাওয়ার পরে, কখন যোগব্যায়াম করবেন?

খালি পেটে না খাওয়ার পরে, কখন যোগব্যায়াম করবেন?

খালি পেটে না খাওয়ার পরে, কখন যোগব্যায়াম করবেন?

আজ ২১ জুন। আন্তর্জাতিক যোগব্যায়াম বা ইয়োগা দিবস। সুস্থ জীবনের জন্য এই ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ।  উন্নত স্বাস্থ্য ও মনের প্রশান্তি ধরে রাখতে যোগব্যায়ামের তুলনা নেই। অনেকের ধারনা,শুধুমাত্র শরীরকে নমনীয় করতে যোগব্যায়াম করা হয়। এটা ঠিক নয়। যোগব্যায়ামের রয়েছে নানা ধরনের উপকারিতা। 

যোগব্যায়াম উপকারী হলেও ভুল সময়ে করলে তা উপকারের পরিবর্তে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। আয়ুর্বেদ ও যোগশাস্ত্র অনুযায়ী যোগব্যায়াম অনুশীলনের সঠিক সময় ও নিয়মগুলো জেনে নিন-

খালি পেটে না খাওয়ার পর?

যোগশাস্ত্র অনুযায়ী, সকালবেলা এবং খালি পেটেই যোগব্যায়াম করা সবচেয়ে ভাল। পেট খালি থাকলে শরীরের সমস্ত শক্তি আসনগুলো সঠিকভাবে সম্পাদন করতে এবং গভীর শ্বাস-প্রশ্বাসের (প্রাণায়াম) ওপর নিবদ্ধ থাকে। এতে শরীরের নমনীয়তা বাড়ে। সেই সঙ্গে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলোর ম্যাসাজ বা উদ্দীপনা ঘটে।

খাওয়ার ঠিক পরেই শরীরের বেশিরভাগ শক্তি খাবার হজম করার কাজে ব্যয় হয়। এ কারণে খাওয়ার পর পর যোগব্যায়াম করলে তা হজম প্রক্রিয়ায় সমস্যা তৈরি করতে পারে। এর ফলে বমি বমি ভাব, পেটে মোচড়, বমি, অ্যাসিডিটি, পেট ভারী লাগা এবং তীব্র বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে।

ইয়োগা বা যোগব্যায়াম শুরুর সবচেয়ে ভালো হয় যোগব্যায়াম শুরুর আধ ঘণ্টা আগে হালকা গরম বা সাধারণ জল পানি পান করতে পারেন। এছাড়া কলা বা আপেলের মতো কিছু ফলও খেতে পারেন। এতে শরীর যোগব্যায়ামের জন্য প্রয়োজনীয় শক্তি যাবে। তবে যোগব্যায়ামের সময় পেট যাতে কোনোভাবেই বেশি ভরা না থাকে সেদিকে খেয়াল রাখবেন।

দিনের অন্য সময় করলে কী করবেন?

অনেকেই সকালে ব্যস্ততার কারণে যোগব্যাযাম করার সময় পান না। যারা সন্ধ্যায় বা দিনের অন্য কোনও সময়ে যোগব্যায়াম করতে চান,তারা ভারী খাবার খাওয়ার অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা পর ব্যায়াম করার চেষ্টা করুন। হালকা খাবার খেলে খাওয়ার পর অন্তত ১ থেকে ২ ঘণ্টা বিরতি দেওয়া জরুরি। মনে রাখবেন, খাওয়ার পর শুধুমাত্র বজ্রাসনই করা যেতে পারে, কারণ এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। অন্য সব আসনের করার আগে অবশ্যই পেট খালি থাকা জরুরি।

যোগব্যায়ামের পর কখন খাবেন?

যোগব্যায়াম শেষ করার পর পরই কিছু খাওয়া ঠিক নয়। সেশনের প্রায় ২০ থেকে ৩০ মিনিট পর পানি বা হালকা খাবার খেতে পারেন।