সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক নজরে বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল ম্যাচের সূচি

এক নজরে বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল ম্যাচের সূচি

এক নজরে বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল ম্যাচের সূচি

আগামী জুনে উঠবে ২৩তম ফিফা বিশ্বকাপের পর্দা। তার প্রায় ৬ মাস আগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।৪৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবশ্য ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল ম্যাচ। যার কারণটা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা তারকারা। চলুন এক নজরে দেখে নেয়া যাক এ তিন দলের ম্যাচ কবে, কখন?  
বিশ্বকাপের আসন্ন আসরে গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসরের সহ-আয়োজক মেক্সিকো ও কানাডা। তবে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের গ্রুপপর্বে সবগুলো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের। ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান। বাকি দলটি ঠিক হবে মার্চের প্লে-অফ থেকে। তিন দলের মধ্যে সবার আগে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। একইদিন মাঠে নামবে মেসি ও রোনালদোর দল