শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের  সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত

প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে  আলোচনা বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে গণশুনানি অনুষ্ঠিত
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন)  দুপুর সারে বারোটায় মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন হলরুমে (জানুয়ারি থেকে জুন ২০২৬ ইং ছয় মাসের কার্যক্রমের উপর) গণ শুনানি  ও মতবিনিময়   সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ নাজমুল ইসলাম। তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত মনোযোগ সহকারে শোনেন।
 

সভায় দূতাবাসের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহ্, র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুতালয়ের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ।
 এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার সভাপতি ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম  বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষ থেকে মোঃ দিদারুল আলম ভুঁইয়া  ও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে মোঃ দুলাল আল মাইজভান্ডারী সহ সংগঠনের নেতৃবৃন্দ ও  মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ প্রবাসী এবং প্রবাসী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মসংস্থান, বৈধ অভিবাসন, শ্রমিকদের অধিকার, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
অংশগ্রহণকারীরা প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যার কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ হাইকমিশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।  এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের গণশুনানি ও মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান।পরিশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি