ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করার সময় গ্রীসের ক্রিট দ্বীপের দক্ষিণে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় দুজনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) গ্রীক কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষ জানায়, নৌকাটি প্রথমে একটি তুর্কি পণ্যবাহী জাহাজ শনাক্ত করে। এরপর দুজনকে জীবিত উদ্ধার করা হয় এবং তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে দশ লক্ষেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করলে গ্রিস অভিবাসন সংকটের মুখে পড়ে।
