শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ গ্রেফতার০৪ ডাকাত

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ গ্রেফতার০৪ ডাকাত

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ মামলার আসামিসহ গ্রেফতার০৪ ডাকাত

১৪ মামলার আসামিসহ ০৪ ডাকাত গ্রেফতার, ডাকাতির সরঞ্জামসহ
‎মাইক্রোবাস ও অস্ত্র উদ্ধার২০/০৬/২০২৬ খ্রি. রাত ০১:২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার মেড্ডা এলাকায় কোকিল টেক্সটাইলের সামনে একদল লোক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে মর্মে গোপন সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে রাতভর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এ সময় আরও ৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে নিম্নোক্ত মালামাল উদ্ধার করা হয়। 
 

‎• ০২টি রামদা 
‎• ০১টি পেরেক লাগানো গদা (Spiked Club) 
‎• ০১টি সাইকেলের প্যাডেলযুক্ত কুড়াল 
‎• ০১টি সাদা রঙের নোয়া মডেলের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-২৫৫৬) 
‎• নগদ ৩,৩০০/- টাকা 
‎• ০১টি হেলমেট 
‎• ০১টি নীল রঙের মাংকি টুপি 
‎• ০১টি স্টিলের টর্চলাইট 
‎• ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ০৯টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন 
‎• ০১টি মোটা রশির বান্ডেল এবং হ্যান্ডকাফের একটি চাবি
‎উদ্ধারকৃত সরঞ্জামাদি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রাশেক এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি,ডাকাতির প্রস্তুতি,অস্ত্র আইন,চুরিসহ সর্বমোট ১৪টি মামলা, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ০৩টি ডাকাতি মামলা এবং গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে ০১টি ধর্ষন মামলা রয়েছে। 


‎গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
‎১। মোঃ রাশেক মিয়া, পিতা- মৃত হাজী তবদীল হোসেন
‎   সাং-আদ্রা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
‎   বর্তমানে সাং-পশ্চিম পাইকপাড়া
‎   থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
‎২। মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আঃ জলিল
‎    সাং-নোয়াগাও, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
‎    বর্তমানে সাং-মেড্ডা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া
‎৩। রফিকুল ইসলাম, পিতা- মৃত ধন মিয়া
‎   সাং-মেড্ডা(তিতাস পাড়া), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া
‎  ৪। মোঃ কামাল মিয়া,  পিতা-মৃত আলু মিয়া
‎      সাং-আলিয়াবাদ, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া
‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা রুজু হয়েছে।
‎গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন