আসন্ন ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে এক উৎসবমুখর পরিবেশে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী খলিল।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ৩নং ওয়ার্ডের আসামপাড়া জামে মসজিদ সংলগ্ন এই সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি, যুবক ও সর্বস্তরের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম প্রধান আলীম খার সভাপত্তিতে,
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী খলিল উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর নির্বাচনী ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দল মত নির্বিশেষে আপনারা আমাকে সমর্থন দেবেন, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় দারিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি । আমি আপনাদের সন্তান বিগত দিনে অনেক কে দেখেছেন এবার আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ করে দিন। আমি কোনো ক্ষমতার লোভে বা ব্যক্তিগত স্বার্থে প্রার্থী হতে চাই না। ৩নং ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। আমি এই ওয়াডের বিএনপির সাধারণ সম্পাদক পদে দীঘ দিন থেকে দায়ীত্বে রয়েছি।
মতবিনিময় সভায় ওয়াডের বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এলাকার প্রবীণ ব্যক্তিত্ব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা খলিল-এর সামাজিক কাজকর্ম ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার সুখে-দুঃখে তাঁকে সবসময় পাশে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, গ্রাম প্রধান বাচ্চু মিয়া, আবুবক্কর সিদ্দিক মাস্টার, হালিম মোল্লা, আদিবাসী পল্লীর রুপলাল সরদার, আঞ্জু খান, সোহরাফ খান, আয়ুব আলী, ওহেদ আলী, হামেদ খান, নান্নু ভুঁইয়া, আফসার আলী, আহাদ আলীসহ অনেকে।
সভা শেষে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া/মুনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আসা সাধারণ ভোটাররা আগামী নির্বাচনে খলিল-কে মেম্বার পদে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সিরাজুল ইসলাম
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতা
