রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্থের পর ব্রিসবেনেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

পার্থের পর ব্রিসবেনেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

পার্থের পর ব্রিসবেনেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া


পার্থ টেস্টে দুইদিনের মাথায় আত্মসমর্পণ করেছিল ইংলিশরা। ব্রিসবেনে প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরিতে ভালো লড়াইয়ের আভাস দিচ্ছিল ইংল্যান্ড। কিন্তু মিচেল স্টার্কের ব্যাটে বড় লিড পাওয়ার পর ম্যাচের ভাগ্য অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে যা একটু লড়াইয়ের চেষ্টা তা অধিনায়ক বেন স্টোকসের ব্যাটেই দেখা গেল। কিন্তু শেষরক্ষা হলো না। স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া ব্রিসবেনে সহজ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।রোববার (৭ ডিসেম্বর) ব্রিসবেনের গ্যাবায় ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে ৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ মাত্র ৯ বলে ২৩ রান করে দ্রুত ম্যাচ শেষ করে দেন।

এর আগে গতকাল অস্ট্রেলিয়া ১৭৭ রানের লিড নেয়। জবাবে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান নিয়ে দিন শেষ করেছিল বেন স্টোকসের দল। স্টোকস ও উইল জ্যাকস ৪ রান করে দিন শেষ করেছিলেন।

চতুর্থ দিন আবার ব্যাট করতে নেমে স্টোকস-জ্যাকস দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু জ্যাকসকে ফিরিয়ে ৯৬ রানের জুটি ভাঙেন মাইকেল নেসার।