নতুন বছরেই মুক্তি পেতে যাচ্ছে প্রিয়দর্শন পরিচালিত বলিউড সিনেমা ‘হাইওয়ান’। থ্রিলার রহস্যে ভরপুর এ সিনেমায় গুরুত্বপূর্ণ তিন চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার, সাইফ আলি খান ও টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমাটি মালয়ালম ব্লকবাস্টার ‘ওপ্পাম’র অফিসিয়াল রিমেক। এ সিনেমার মাধ্যমেই বলিউডে আবারও শক্তিশালী প্রত্যাবর্তন করতে চলেছেন যিশু।
এদিকে ‘হাইওয়ান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর পর্দায় দেখা মিলবে অক্ষয়-সাইফের। শোনা যাচ্ছে, এ সিনেমায় অক্ষয় খলনায়কের চরিত্রে ধরা দেবেন।
‘মে খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললাগি’, ‘তাশান’–এর মতো হিট সিনেমায় একসঙ্গে দেখা গেছে অক্ষয় ও সাইফকে। এ দুই মহারথীর সঙ্গে এবার ত্রয়ী হয়ে যুক্ত হচ্ছেন যিশু। যে কারণে নতুন সিনেমাটি আগ্রহ বাড়াচ্ছে দর্শকের।
