শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার বিকেল ৩টায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে মাগুরা জেলা ফুটবল একাদশের মুখোমুখি হয় জামালপুর জেলা ফুটবল দল।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জামালপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ফুটবল একাদশ।
 

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। মাগুরা দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী ও নুর ইসলাম, দলের ম্যানেজার জাহিদুল ইসলাম এবং মিজানুর রহমান।
এছাড়াও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মাগুরা দলের এই গৌরবময় অর্জনে অভিনন্দন জানিয়েছেন।
 

মাগুরা জেলা দলের এই ঐতিহাসিক সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়াপ্রেমী ও জেলার সর্বস্তরের মানুষ চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: