শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলাবদ্ধতায় বন্দি পিরোজপুরের ২০০ পরিবার: সরেজমিনে পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

জলাবদ্ধতায় বন্দি পিরোজপুরের ২০০ পরিবার: সরেজমিনে পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

জলাবদ্ধতায় বন্দি পিরোজপুরের ২০০ পরিবার: সরেজমিনে পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সর্পন বাড়ি এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার প্রায় ২০০ পরিবার বর্তমানে জলাবদ্ধতার কারণে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকের বসতঘরে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে, ফলে বেশ কিছু পরিবার বাধ্য হয়ে পার্শ্ববর্তী বিদ্যালয় ভবনে আশ্রয় নিয়েছেন।

​শনিবার (১ আগস্ট) দুপুরে দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

​পরিদর্শনকালে তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, তাদের অভাব-অভিযোগ ও সার্বিক পরিস্থিতির কথা শোনেন। জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন জলাবদ্ধতাজনিত স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন ​"জলাবদ্ধতার কারণে এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি অনুধাবন করে তাৎক্ষণিকভাবে পিরোজপুর পৌর প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর ও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।"

​পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের সাথে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত পানিনিষ্কাশন ও প্রয়োজনীয় মানবিক সহযোগিতার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।