রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ পর্দার বাইরে মঞ্চেও কাজ করছেন নিয়মিত। রেজা আরিফের নির্দেশনায় অভিনয় করছেন আরশিনগরের প্রযোজনা ‘সিদ্ধার্থ’ নাটকে। ‘টুগেদার উই ক্যান’ নামে একটি নাটকের দল গড়েছেন তিনি। সেই দলের মঞ্চনাটকেও নির্দেশনা দেন নওশাবা। এরই মধ্য চারটি নাটক তৈরি হয়েছে এই দলের ব্যানারে। মূলত স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে টুগেদার ইউ ক্যান। এবার মঞ্চের বাইরে সিনেমার নির্দেশনা দিলেন নওশাবা। নাম ‘সোমেশ্বরী’। এতে অভিনয়ও করেছেন নওশাবা।

সোমেশ্বরীর প্রযোজক বিবেশ রায়। প্রায় ২৫ বছর আগে তিনি সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশপাশের এলাকার গল্প নিয়ে তৈরি করেছিলেন ‘ধানের কাব্য’ নামের একটি কাহিনিচিত্র। অভিনয় করেছিলেন চিত্রনায়িকা মুনমুন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। এবার বিবেশ থাকছেন নেপথ্যে, প্রযোজক হিসেবে। সোমেশ্বরী সিনেমারও শুটিং হয়েছে সুনামগঞ্জের সোমেশ্বরী নদীর তীরে মধ্যনগর ও এর আশপাশের এলাকায়। নওশাবার সঙ্গে এই সিনেমায় আরও যাঁরা অভিনয় করেছেন তাঁরা একেবারেই নতুন এবং মধ্যনগরের স্থানীয় লোকজন।

প্রযোজক জানিয়েছেন, এই সিনেমাটি মূলত একটি টিমওয়ার্ক। নির্মাণ প্রক্রিয়ায় থাকছেন কাজী নওশাবা, আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন। তাঁরা সবাই মিলেই সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছেন, সিনেমাটি নির্মাণ করছেন।