বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় আছিয়া আক্তারের পাশে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন।শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম।

কসবায় আছিয়া আক্তারের পাশে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন।শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম।

কসবায়  আছিয়া আক্তারের পাশে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন।শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বগাবাড়িতে অসহায় ও অসুস্থ আছিয়া আক্তারের চিকিৎসা ও পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আছিয়া আক্তারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি আশফাতুল হোসেন এলমান ভূঁইয়া সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তসলিম মিয়া, অধ্যক্ষ, কসবা মহিলা ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউল হুদা সিপন, সদস্য সচিব, কসবা উপজেলা যুবদল; আবুল খায়ের, যুবদল নেতা; মো. সোহাগ, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, কসবা; সাদ্দাম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক, কসবা উপজেলা ছাত্রদল এবং মাসুম ভূঁইয়া, যুবদল নেতা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. শাহাদাত হোসেন, সভাপতি, জেলা প্রাথমিক শিক্ষা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসারত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এলমান ভূঁইয়া মানবিক ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
উল্লেখ্য, মৃত হাশেম মিয়ার মেয়ে আছিয়া আক্তারের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য এই অর্থ সহায়তা প্রদান করা হয়। তাঁর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
আছিয়া আক্তারের বিকাশ নম্বর: ০১৭৪৬৯৯৯৬৪৮
মানবিক এই উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অন্যান্য মানুষকেও মানবিক কাজে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।

শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম।