বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ রাকিবুল হাসান , গলাচিপা


পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২রা সেপ্টেম্বর বুধবার বেলা আনুমানিক ১টায় উপজেলার রতনদী তালতলি ইউনিয়নের কাছারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।
স্থানীয় সূত্রে ও ইউপি সদস্য মো. মিজান দেওয়ান বলেন, সকালে নিজ খেতের ধানের বীজের কাজ করছিলেন তপন । এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গলাচিপা হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রতনদী তালতলি ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।#

মোঃ রাকিবুল হাসান 
গলাচিপা,পটুয়াখালী।