রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে মুখ খুললেন রাবিনা

অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে মুখ খুললেন রাবিনা

অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে মুখ খুললেন রাবিনা

একসময় বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে একসঙ্গে একাধিক সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ছিল ব্যাপক আলোচনা। এমনকি বাগদান পর্যন্ত গড়িয়েছিল সেই সম্পর্ক। তবে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বহু বছর আগের সেই সম্পর্ক ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন রবিনা ট্যান্ডন। অভিনেত্রীর আক্ষেপ, সম্পর্ক ভেঙে যাওয়ার প্রায় তিন দশক পরও মানুষ এখনো বিষয়টি নিয়ে আগ্রহ দেখায়।

রবিনা বলেন, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে। অথচ আজও ইন্টারনেটে তার নাম খুঁজলে অক্ষয় কুমারের নাম সামনে চলে আসে। বিষয়টি তাকে বিস্মিত করে। অভিনেত্রীর ভাষ্য, বর্তমান সময়ে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ কিংবা নতুন করে জীবন শুরু করা খুবই স্বাভাবিক ঘটনা। তাই এত বছর আগের একটি ভাঙা বাগদান নিয়ে এখনো আলোচনা হওয়া তার কাছে অস্বাভাবিক মনে হয়।

তিনি বলেন, ‘এখন তো মানুষ বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করছে। সম্পর্ক ভাঙা জীবনেরই একটি অংশ। তাহলে এত বছর আগের একটি বিষয় নিয়ে এত আলোচনা কেন, সেটাই বুঝতে পারি না।’

রবিনা আরও জানান, তিনি এবং অক্ষয় দু’জনেই অনেক আগেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। অতীতের কোনো তিক্ততা এখন আর তাদের মধ্যে নেই। বিভিন্ন অনুষ্ঠান বা পেশাগত কারণে দেখা হলে স্বাভাবিকভাবেই কথা বলেন তারা