রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঞ্চে উঠে দিলজিতকে ধাক্কা, আটক বি*ক্ষোভকারী

মঞ্চে উঠে দিলজিতকে ধাক্কা, আটক বি*ক্ষোভকারী

মঞ্চে উঠে দিলজিতকে ধাক্কা, আটক বি*ক্ষোভকারী

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চে উঠে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে এক দর্শকের বিরুদ্ধে। এ সময় তিনি দিলজিতের খুব কাছাকাছি চলে যান এবং তাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সান ফ্রান্সিসকোর চেস সেন্টারে অনুষ্ঠিত হয় দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’র কনসার্ট। অনুষ্ঠান চলাকালে খলিস্তানের পতাকা হাতে এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে পড়েন। এতে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে সরিয়ে দেন। পরে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়। এ কারণে অনুষ্ঠান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও গান পরিবেশন বন্ধ করেননি দিলজিৎ।

কনসার্ট শেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই শিল্পী। তিনি জানান, সংগীতের অনুষ্ঠানকে কোনো ধরনের রাজনৈতিক বা বিতর্কিত কর্মকাণ্ডের মঞ্চে পরিণত করা উচিত নয়। এ ধরনের আচরণ তিনি মেনে নেবেন না বলেও জানান।

দিলজিৎ আরও বলেন, পাঞ্জাবের মানুষের সমস্যা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিনি সবসময় কাজ করেছেন। কৃষক আন্দোলন, বন্যাসহ বিভিন্ন সংকটে তিনি পাঞ্জাবের পাশে দাঁড়িয়েছেন এবং প্রয়োজন হলে সহায়তাও করেছেন।

তার ভাষ্য, তিনি বিশ্বমঞ্চে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করেন। তবে সেই কারণে তার অনুষ্ঠানকে লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।