বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক সিনেমায় টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ

এক সিনেমায় টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ

এক সিনেমায় টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ

টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ দুজনেই এ প্রজন্মের তারকা। হলিউডে তাদের জনপ্রিয়তা ও দাপট কম নয়। যদিও চলচ্চিত্রে সেভাবে জুটি হননি তারা। ২০১৯ সালে কেবল ‘আ রেইনি ডে ইন নিউ ইয়র্ক’-এ দেখা গিয়েছিল তাদের।

সাত বছর পর ফের এক সিনেমায় টিমোথি ও সেলেনা। তবে এবার তাদের পর্দায় দেখা যাবে না, বরং কণ্ঠ দিয়ে অভিনয় করবেন তারা। প্রভাবশালী প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’-এর নতুন ছবি ‘নট অ্যালোন’-এ কণ্ঠাভিনয় করবেন দুজনে। এ প্রতিষ্ঠান থেকেই এর আগে ‘ডেসপিকেবল মি’ ও ‘সুপার মারিও ব্রাদার্স’-এর মতো ছবি হয়েছে।

ভ্যারাইটির প্রতিবেদন বলছে, এটি হবে টিমোথি শ্যালামের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। তিনি কণ্ঠ দেবেন জো নামের এক অন্তর্মুখী রকেট মেকানিক চরিত্রে; যে একা ও শান্ত জীবনযাপন করে। অন্যদিকে সেলেনা গোমেজ অভিনয় করবেন ফ্রান চরিত্রে, যিনি একজন মেধাবী অ্যাস্ট্রো-বোটানিস্ট এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-জ্বালানিচালিত রকেট তৈরির কাজে ব্যস্ত।

গল্পে জো ও ফ্রান একটি যুগান্তকারী রকেট উৎক্ষেপণের প্রস্তুতির সময় একে অপরের কাছাকাছি আসে। তবে তাদের সম্পর্কের জটিলতা আরও বেড়ে যায় যখন ডাঙ্ক, ওয়েলি ও শির্ম নামে তিন দুষ্টু কিন্তু আদুরে ভিনগ্রহবাসী জোর বাড়িতে আশ্রয় নেয়।

ছবিটিতে আরো কন্ঠ দেবেন রব ব্রাইডন, ডায়ান মরগান, জেমি ডিমেট্রু ও ব্রেট গোল্ডস্টেন। একাধিক অভিজ্ঞ অ্যানিমেশন নির্মাতার যৌথ পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। প্রযোজনা করছেন ক্রিস মেলেদান্দ্রি। আগামী বছরের ১৬ এপ্রিল মুক্তি পাবে