শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

ইনফান্তিনো বিশ্বকাপ বিক্রি করে দিয়েছেন: লাম

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ফিলিপে লাম। তার মতে, ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপটা বিক্রি করে দিয়েছেন। ফিফার একের পর এক হঠকারি সিদ্ধান্তের কারণে ফুটবল বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও অভিযোগ তার।

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী তারকা জার্মানির সংবাদ মাধ্যম দি সাইটে এক কলামে এসব অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ বিক্রি হয়ে গেছে। যে কারণে ফুটবলের বিশ্বাসযোগ্যতাও ক্ষুন্ন হয়েছে। ভক্তরাও অস্বস্তিতে রয়েছে। তারা ফুটবল ও ফিফার মধ্যে মৌলিক পার্থক্যটাও করতে পারছে না।’ 

চলতি বিশ্বকাপে ফিফার নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। হাইড্রেশন ব্রেক তার মধ্যে একটি। টিকিট নিয়েও একের পর এক অভিযোগ উঠছে। ফিফা নিজেই টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত লাভ করার জন্য দাম বাড়াচ্ছে এমন কথাও বলা হচ্ছে।

এগুলো উল্লেখ করে লাম বলেছেন, ‘ফিফার বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ উঠেছে, তারা টিকিটের প্রকৃত চাহিদা প্রকাশ করছে না, তথ্য লুকিয়ে মুনাফার ধান্দা করছে। এছাড়া বিশ্বকাপ প্রতি দু’বছর পরপর করার কথাও শোনা যাচ্ছে। একটা বিশ্বকাপের পর আরেকটা আয়োজন করতে গেলে, প্রস্তুতির একটা সময় আছে। বিশ্বকাপের ইমপ্যাক্ট ফলোআপ করার বিষয় আছে।’

ফিফার নতুন টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপও পছন্দ নয় লামের। তবে ফিফার কিছু সিদ্ধান্তের প্রশংসাও করেছেন লাম। তার মতে, ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা ভালো সিদ্ধান্ত। কঙ্গো, কেপ ভার্দে, স্কটল্যান্ডের মতো দল ইতিহাস লিখতে পারছে। এর আগে কাতারকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়াকে ফিফার ‘অসততা’ বলে অ্যাখ্যা দিয়েছিলেন লাম।