বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনয় ছাড়লেন নেহা শর্মা

অভিনয় ছাড়লেন নেহা শর্মা

অভিনয় ছাড়লেন নেহা শর্মা

নিয়মিত ফুড ব্লগিং করছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নেহা শর্মা। এটাকে কেন্দ্র করে গুঞ্জন চাউর হয়েছে, অভিনয় ছেড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। অবশেষে নীরবতা ভাঙলেন নেহা। 


মঙ্গলবার (২৩ জুন) নেহা শর্মা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিকাগো ভ্রমণের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। এ ভিডিওটিতে শিকাগো শহরের মনোরম দৃশ্য তুলে ধরেছেন তিনি। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখার পাশাপাশি ভ্রমণের সময় উপভোগ করা এবং সুস্বাদু খাবারের ঝলকও তার অনুরাগীদের দেখান। 

নেহা শর্মা

এ ভিডিওর ক্যাপশনে রসিকতার ছলে নেহা শর্মা বলেন, “যারা নিশ্চিত আমি অভিনয় ছেড়ে ফুড ব্লগার হয়েছি…। এই নিন আরো একটি ভিডিও!” এরপর ফ্রেঞ্চ ভাষায় নেহা লেখেন—“আপনারা সুস্বাদু খাবার উপভোগ করুন।” 

ভাগলপুরে একটি রাজনৈতিক পরিবারে জন্ম নেহা শর্মার। পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। পরে কত্থক নাচে প্রশিক্ষণ নেন। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘চিরুথা’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। 

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তেলেগু, হিন্দি, পাঞ্জাবি, মালায়ালামসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন নেহা শর্মা। তবে অভিনেত্রী হিসেবে খুব একটা সাফল্য পাননি। নেহা অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে—‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’, ‘সলো’, ‘ব্যাড নিউজ’ প্রভৃতি। 

ওয়েব সিরিজেও পা রেখেছেন নেহা। এ তালিকায় রয়েছে ‘ইলিগাল’, ‘৩৬ ডেজ’, ‘শাইনিং উইথ দ্য শর্মাস’। সিনেমার চেয়ে ‘ইলিগাল’ ও ‘৩৬ ডেজ’ সিরিজ দিয়ে অধিক আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ‘সংযোগ’ নামে একটি পাঞ্জাবি ভাষার সিনেমা নেহার হাতে রয়েছে।