সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

‎নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

‎নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত


নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সোনাপুর–কবিরহাট–কোম্পানীগঞ্জ সড়কের বারি পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত দুজন হলেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের করালিয়া গ্রামের জিহাদ হোসেন (২০) এবং বসুরহাট পৌরসভার কাশেম ব্যাপারী বাড়ির বাসিন্দা তারেক রহমান ওরফে শিবলু (১৬)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জিহাদ ও শিবলু মোটরসাইকেলে করে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বারিপুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করে পুলিশকে খবর দেন। তবে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

‎মোঃ আরিফ হোসেন। 
‎নোয়াখালী প্রতিনিধি।