বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে সিভিল সার্জন অফিস, মাগুরার কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, মাগুরার বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
 

সভায় সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। সভা সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. এজাজ আহমেদ রোচি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা), মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসিন উদ্দিন ফকির, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডা. দেবপ্রিয়া সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
 

সভায় জানানো হয়, মাগুরা সদর উপজেলায় ৩১২টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৪ হাজার ৫৩৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার শিশুসহ মোট ৩৮ হাজার ৫৩৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে ৬৬৩ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ৩৯ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
এছাড়া মহম্মদপুর, শালিখা, শ্রীপুর ও পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থায়ী ও আউটরিচ কেন্দ্র মিলিয়ে মোট ৯৪১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৩৬৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ১৫ হাজার ৩০৬ জন শিশুসহ মোট ১ লাখ ২৯ হাজার ৬৭৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে ১ হাজার ৯৯৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
 

সভায় ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মাইকিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে হাট-বাজার ও জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ মাইকিংয়ের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
 

উল্লেখ্য, আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের সকল টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি