ডেভিড কপারফিল্ড – ইতিহাসের বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল জাদুকর
জাদুপ্রেমীদের কাছে এক অনন্য নাম ডেভিড কপারফিল্ড।
১৯৫৬ সালের ১৬ই সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেতুচেনে এক ইহুদি পরিবারে জন্ম নেন তিনি। জন্মনাম ছিল ডেভিড শেঠ কটকিন। পিতা হ্যম্যান কটকিন ছিলেন রাশিয়ান ইহুদি বংশোদ্ভূত ব্যবসায়ী এবং মা রেবেকা ছিলেন বীমা কর্মকর্তা।
মাত্র ১৭ বছর বয়সে ম্যাজিকের জগতে প্রবেশ করেন কপারফিল্ড, আর এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তিনি এখন পর্যন্ত জাদু নিয়ে করেছেন ১৭টি টিভি অনুষ্ঠান।
তাঁর লাইভ শো দেখতে প্রায় ৩.৫ কোটি দর্শক খরচ করেছে প্রায় ৪ বিলিয়ন ডলার!
তিনি এমি অ্যাওয়ার্ডে ৪০ বার মনোনীত হয়ে ২১ বার জয়ী হয়েছেন।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ১১ বার নাম উঠেছে তাঁর।
ফ্রান্স সরকার তাঁকে দিয়েছে সম্মানজনক ‘নাইট’ উপাধি।
ডেভিড কপারফিল্ডের জাদু মানেই নতুন চমক 🌟
একসময় উধাও করে দিয়েছিলেন পুরো স্ট্যাচু অব লিবার্টি!
হাজার হাজার দর্শকের সামনে অদৃশ্য করে দেন যাত্রী বোঝাই আস্ত ট্রেন!
আবার আকাশে ভেসে এক পাহাড় থেকে অন্য পাহাড়েও চলে যান তিনি!
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া জাদুকর কপারফিল্ড।
তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার।
বছরে প্রায় ৫০০ পারফরম্যান্স করেন লাস ভেগাসের MGM Grand Hotel & Casino-তে।
সেখান থেকেই তাঁর বার্ষিক আয় প্রায় ৬০ মিলিয়ন ডলার!
ডেভিড কপারফিল্ড শুধু জাদুকর নন, তিনি এক লিভিং লিজেন্ড। লাস ভেগাসে রয়েছে তাঁর নিজস্ব জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে জাদুর নানা নিদর্শন। এছাড়াও মানবিক কাজেও তাঁর অংশগ্রহণ প্রশংসনীয়। বিশেষ করে স্ট্রোক রোগীদের জন্য অনুষ্ঠান আয়োজন করে সেই অর্থ ৩০টি দেশের এক হাজার হাসপাতালে দান করেন তিনি।
আজও তিনি জাদুকে শুধু বিনোদন নয়, বরং এক অনন্য শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ✨
শুভ জন্মদিন ডেভিড কপারফিল্ড
তাঁর মায়াবী জাদুতে যেন দর্শকরা চিরকাল বিমোহিত থাকেন।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা