রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোধ বিচে ইলেকট্রিক মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে ৬৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গত ২০ জুন সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ রাজ্য পুলিশের বরাতে জানিয়েছে, সেদিন বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কোস্টাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দু’দিন পর ডেলওয়্যার রাজ্য পুলিশ নিহত ওই নারীকে মেরিল্যান্ডের পোটোম্যাকের বাসিন্দা স্টেফানি লুইস হিসেবে শনাক্ত করেছে। এ ঘটনায় রাজ্য পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে একটি জিএমসি সিয়েরা মডেলের পিকআপ কোস্টাল হাইওয়ের স্যাভেজেস ডিচ রোডের উত্তর দিকে বাম লেনে দক্ষিণমুখী হয়ে যাচ্ছিল। এ সময় লেডি বাইকার স্টেফনি লুইস নির্দিষ্ট বাইক লেন দিয়ে দক্ষিণ দিকে তার ইলেকট্রিক মোটরসাইকেল চালাচ্ছিলেন।

এ নারী বাইক লেন থেকে বের হয়ে কোস্টাল হাইওয়ের দক্ষিণমুলী লেনে প্রবেশ করলে তাকে জিএমসি পিকআপটি ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় স্টেফানি লুইস গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানায় রাজ্য পুলিশ।

পুলিশের তথ্যমতে, পিকআপ চালক মেরিল্যান্ডের পেরিভিলের বাসিন্দা একজন ৬৪ বছর বয়সী ব্যক্তি। দুর্ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার পর কোস্টাল হাইওয়ে প্রায় দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল। এ ঘটনায় ডেলওয়্যারের রাজ্য পুলিশ কোলিশন রিকনস্ট্রাকশন ইউনিটের সহায়তায় দুর্ঘটনার তদন্ত করছে।