মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সঞ্জীবন প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

মাগুরায় সঞ্জীবন প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

মাগুরায় সঞ্জীবন প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও জেলা কার্যালয় পরিদর্শনে খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার, খুলনা রেঞ্জ, খুলনা মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস বুধবার মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি শালিখা উপজেলার সঞ্জীবন প্রকল্প, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সদর শাখা এবং জেলা কার্যালয়ের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
 

সফরের শুরুতে তিনি শালিখা উপজেলার সঞ্জীবন কেন্দ্রে প্রকল্পের সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন এবং শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, “সঞ্জীবন প্রকল্প মহাপরিচালক মহোদয়ের সুচিন্তিত পরিকল্পনায় প্রণীত একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই প্রকল্প সদস্য-সদস্যাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এটি একটি উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় উন্নয়নের মাইলফলক হবে।”
 

তিনি আরও বলেন, প্রকল্পের লক্ষ্য অর্জনে সকল সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি মহাপরিচালকের উন্নয়ন ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরে প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মাগুরা সদর শাখা পরিদর্শন করেন। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের সেবাপ্রদান এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রায় ৬১ লাখ সদস্য-সদস্যা এবং তাদের পরিবারসহ প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নেও এ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
 

তিনি ব্যাংকের কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
একই দিনে রেঞ্জ কমান্ডার মাগুরা জেলা কমান্ডেন্টের কার্যালয়, প্রশাসনিক ভবন, অস্ত্রাগার, রেশন স্টোর ও ভাণ্ডার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন ইউনিটের সার্বিক ব্যবস্থাপনা, সংরক্ষণ পদ্ধতি ও নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি: