মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎​চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন ওসি শেখ মোহাম্মদ আলী

‎​চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন ওসি শেখ মোহাম্মদ আলী

‎​চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন  ওসি শেখ মোহাম্মদ আলী

কক্সবাজারে জুন ও জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

‎‎​সোমবার (২৭ জুলাই)দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উর্ধতন কর্মকর্তারা।
‎​এই বিশেষ অর্জনের পর ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারগণ, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মীগণ, কমিউনিটি পুলিশীংয়ের সদস্যবৃন্দ এবং দিকনির্দেশনা প্রদানকারী সকল উর্ধতন কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎​এসময় তিনি বলেন, “অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। সমাজটাকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে।

মীর কাশেম আজাদ, কক্সবাজার