রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি-পলাশ

অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি-পলাশ

অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি-পলাশ

ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভাঙার খবর জানিয়ে এই ক্রিকেটার সকলকে তার ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করেছেন।ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা তার সম্পর্ককে ঘিরে চলা বিতর্কের মধ্যে অবশেষে নীরবতা ভেঙেছেন। গত ২৩ নভেম্বর সাংলিতে প্রেমিক সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়ের কথা ছিল, কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়। এখন মান্ধানা নিশ্চিত করেছেন যে বিয়েটি বাতিল করা হয়েছে এবং সবার কাছে অনুরোধ করেছেন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে।


এদিকে, পালাশ ইন্টারনেটে তার বিরুদ্ধে ছড়ানো ‘ভিত্তিহীন গুজব’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) ভারতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক মান্ধানা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন, যাতে তিনি সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটান। সেখানে তিনি বিয়েটি বাতিলের কথা স্পষ্টভাবে জানান ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন।