বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীহারিকা সেন’ রূপে আসছেন সিফাত নুসরাত

নীহারিকা সেন’ রূপে আসছেন সিফাত নুসরাত

নীহারিকা সেন’ রূপে আসছেন সিফাত নুসরাত

দেশীয় শোবিজে নারী গোয়েন্দাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন ডিটেকটিভ সিরিজ ‘নীহারিকা সেন’। তীর প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত এ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করছেন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রী সিফাত নুসরাত। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফার্স্ট লুক, যা ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে। 

সিফাত নুসরাত জানান, সম্প্রতি প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আরো কয়েকটি পর্ব নির্মাণের পর তীর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সিরিজটি প্রচার শুরু হবে। এ বিষয়ে তিনি বলেন, “ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্রের মাধ্যমে দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে চাই।” 

সিরিজটির প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। 

বাংলাদেশে নারী গোয়েন্দা চরিত্র খুব কমই দেখা যায়। সেই জায়গা থেকে ‘নীহারিকা সেন’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে বিশ্বাস নির্মাতা নাজিরী সাগরের।