রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের

ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ইরানের ধারাবাহিক ও দৃঢ় সমর্থনের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। 

বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় বাসেম নাইম হামাস নেতৃত্বের শুভেচ্ছা বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন।

আলোচনাকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধমূলক ভূমিকারও প্রশংসা করেন।

বাসেম নাইম বলেন, ফিলিস্তিন প্রশ্নে ইরান দীর্ঘদিন ধরে যে নীতিগত অবস্থান বজায় রেখেছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন দিয়ে আসছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে হামাসের সমর্থনসূচক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য দাবির পক্ষে থাকবে। 

আরাঘচি আরও জানান, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টি ইরান বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, মধ্যস্থতাকারী পক্ষ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নিয়মিতভাবে তুলে ধরছে।

তিনি ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক রাজনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান এবং ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।