শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর পর কেমন আছেন নচিকেতা

হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর পর কেমন আছেন নচিকেতা

হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর পর কেমন আছেন নচিকেতা

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যে গায়কের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হৃদযন্ত্রে বসানো হয়েছে দুটি স্টেন্ট।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে আচমকাই তীব্র বুকে ব্যথা অনুভব করেন নচিকেতা। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার। 
হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় গায়কের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। তাই নচিকেতার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
 
সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন কর্তবর‌ত চিকিৎসকরা। এ প্রসঙ্গে নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী বলেন,
নচিকেতার ঘনিষ্ঠরা বলছেন, নানা ধরনের অসুস্থতা থাকলেও হৃদরোগ আগে ছিল না নচিকেতার। নিয়মিত খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখতেন তিনি। গত কয়েকদিন টানা ব্যস্ত সিডিউল, একের পর এক অনুষ্ঠানের চাপ- তার শরীরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা চিকিৎসকদের।