বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বলিউড অভিনেতা অর্জুন কাপুরের শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেতা অর্জুন কাপুরের শুভ জন্মদিন

আজ বলিউড অভিনেতা অর্জুন কাপুরের শুভ জন্মদিন

৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর৷ প্রেমিকের মধ্যরাতের পার্টিতে নিজের আইকনিক হট আইটেম গান ছাইয়া ছাইয়া গানের তালে জমিয়ে নাচলেন নায়িকা৷

৩৮ বছরে পা দিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর৷ জন্মদিনে রবিবার গভীর রাতে নিজের কাছের বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন অভিনেতা৷ বার্থ ডে পার্টিতে সকলের মধ্যমণি ছিলেন প্রেমিকা মালাইকা আরোরা৷ প্রেমিকের মধ্যরাতের পার্টিতে নিজের আইকনিক হট আইটেম গান ছাইয়া ছাইয়া গানের তালে জমিয়ে নাচলেন নায়িকা৷

লাল-সাদা স্কিনফিট বডিকন পোশাকে মালাইকার রূপের ছটা ঠিকরে বেরোচ্ছিল৷ খোলা চুলে, কোমরের ঠুমকায় রীতিমতো ঝড় তুললেন মাল্লা৷ অর্জুনের ঘরোয়া পার্টি পুরো মাতিয়ে দিয়েছেন নায়িকা৷ নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ মধ্যরাতের অর্জুনের জন্মদিনের ভিডিও দেখেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

নিজের আইকনিক গানের সঙ্গে নেচে মুহূর্তে ভাইরাল হয়েছে মালাইকা আরোরা৷ বয়ফ্রেন্ডের বার্থডে পার্টি একাই জমিয়ে দিয়েছেন বলি নায়িকা৷ বয়স প্রায় ৫০-এর কোটায় হলেও নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মালাইকা আরোরা৷ প্রেমিকের জন্মদিনেও ফের তা প্রমাণ করে দিলেন নায়িকা৷