মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্ত হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্ত হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্ত হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার ২৬ জুন মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে গিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।
 

এদিকে নিহত মুজিব আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, কবর জিয়ারত করেন এবং সমবেদনা জানান। এ সময় তার তার সাথে ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে নিহত মানুষদের কোনো আলাদা পরিচয় নেই, তারা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা বারবার ঘটছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর জবাবদিহি না থাকলে সীমান্ত হত্যা বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
 

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শুধু বেড়া নির্মাণ করলেই সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয়। সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দুর্বল বা নতজানু নয়, বরং জাতীয় স্বার্থভিত্তিক শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন। একই সঙ্গে বিজিবিকে আধুনিক অস্ত্র, উন্নত সরঞ্জাম, টহল যান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আরও সক্ষম করে তোলার দাবি জানান তিনি। 

এ সময় সারজিস আলম বলেন, সীমান্তে অন্যায় ও হত্যাকাণ্ডের ঘটনা ভবিষ্যতের বাংলাদেশে আর মেনে নেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত এলাকার জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সীমান্তের প্রতিটি নাগরিককে দেশের নিরাপত্তার অংশীদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, জনগণ ও দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়ে ভারতের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করলে এনসিপি ও দেশের ছাত্র-জনতা তাদের পাশে থাকবে।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, নিহত মুজিব আলীর পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি |