শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

ব্রাজিল কিংবদন্তির ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি

জর্ডানের বিপক্ষেও গোল করলেন লিওনেল মেসি। আর এই একটি গোলেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে ফেললেন আর্জেন্টিনার এই মহাতারকা। টানা সাত ম্যাচে গোল করে ভেঙে দিলেন ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর রেকর্ড। 

১৯৭০ সালে জাইরজিনিও বিশ্বকাপের সবগুলো ম্যাচে গোল করেছিলেন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ছয়টি ম্যাচে গোল করার সেই অবিশ্বাস্য কীর্তি তাকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে। সেই ব্রাজিল দলটি সেবার তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

মেসির এই যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সেই আসরের শেষ চার ম্যাচে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে জাইরজিনিও ও ফ্রান্সের জাস্ট ফঁতেইঁয়ের সঙ্গে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ডে নাম লেখান। আর জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড একা নিজের করে নিলেন মেসি।

উল্লেখ্য, ফঁতেইঁ একই আসরে টানা ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন। জাইরজিনিও ও মেসি ভিন্ন ভিন্ন আসরে এই কীর্তি গড়েছেন। তবে সাত ম্যাচের মাইলফলক এখন শুধুই মেসির।