বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর ফিরছে ‘3 ইডিয়টস’, পার্ট ২-তে থাকছেন কারা?

১৭ বছর পর ফিরছে ‘3 ইডিয়টস’, পার্ট ২-তে থাকছেন কারা?

১৭ বছর পর ফিরছে ‘3 ইডিয়টস’, পার্ট ২-তে থাকছেন কারা?

রাজকুমার হিরানির পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। এবার টিনসেল টাউনের সবচেয়ে বড় খবর— দীর্ঘ ১৭ বছর পর এই কালজয়ী সিনেমার সিক্যুয়েল বা দ্বিতীয় পার্ট নিয়ে আসছেন পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির গল্প এবং বর্তমান অগ্রগতি নিয়ে তথ্য শেয়ার করেছেন রাজকুমার হিরানি।

আমির খান, আর মাধবন, শরমন জোশী, করিনা কাপুর খান এবং বোমান ইরানির মতো তারকাখচিত ‘৩ ইডিয়টস’ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্লকবাস্টার। রাজকুমার হিরানির পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবি দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছিল। এবার টিনসেল টাউনের সবচেয়ে বড় খবর— দীর্ঘ ১৭ বছর পর এই কালজয়ী সিনেমার সিক্যুয়েল বা দ্বিতীয় পার্ট নিয়ে আসছেন পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির গল্প এবং বর্তমান অগ্রগতি নিয়ে তথ্য শেয়ার করেছেন রাজকুমার হিরানি।

বড় পর্দার পাশাপাশি এবার ওটিটি (OTT) দুনিয়াতেও পা রাখছেন পরিচালক। তাঁর প্রযোজনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘প্রীতম পেড্রো’। এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে অভিষেক হচ্ছে হিরানির ছেলে বীর হিরানির। সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আরশাদ ওয়ারসি। এই ওয়েব সিরিজের প্রচারের মাঝেই ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে একগুচ্ছ বড় আপডেট দেন তিনি।

সাক্ষাৎকারে হিরানিকে প্রশ্ন করা হয়েছিল, ছবির দ্বিতীয় ভাগে কি আগের গল্পই এগিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি সম্পূর্ণ নতুন চরিত্রদের দেখা মিলবে? জবাবে পরিচালক স্পষ্ট করে দেন, সিনেমাটিতে পুরনো চরিত্ররাই ফিরছেন। তিনি বলেন, “চরিত্রগুলো সব একই থাকবে। তবে গল্পে একটা ‘টাইম লিপ’ বা সময়ের ব্যবধান দেখানো হবে। যেমন— ২০ বছর পর চরিত্রগুলো এখন কে কী করছে? যেহেতু ‘৩ ইডিয়টস’-এর ২০ বছর পরের গল্প এটি, তাই স্বাভাবিকভাবেই সব চরিত্রের বয়স বাড়বে। তারা আর কলেজে থাকবে না, বরং কর্মজীবন, বৈবাহিক জীবন এবং সন্তান-সংসার নিয়ে ব্যস্ত থাকবে। এরপর তাদের জীবনে কী কী ঘটে, সেটাই পর্দায় তুলে ধরা হবে।”