রবিবার, জুন ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তৃতীয় হয়েও নকআউটের টিকিট পেল যে ৮ দল

তৃতীয় হয়েও নকআউটের টিকিট পেল যে ৮ দল

তৃতীয় হয়েও নকআউটের টিকিট পেল যে ৮ দল

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফলে নকআউট পর্বও সম্প্রসারিত হয়েছে ৩২ দলে। নতুন ফরম্যাটের কারণে বদলে গেছে নকআউট পর্বে ওঠার হিসাব-নিকাশও। এবার শুধু প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলই নয়; তৃতীয় অবস্থানে থেকেও ১২টি গ্রুপ থেকে ৮টি দল শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।

গ্রুপপর্ব শেষে তৃতীয় অবস্থানে থাকা দলগুলোর মধ্যে নকআউটের টিকিট পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সুইডেন, ইকুয়েডর, ঘানা, সেনেগাল, আলজেরিয়া এবং ডিআর কঙ্গো। 

এর মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, সুইডেন, ইকুয়েডর, ঘানা, আলজেরিয়া ও ডিআর কঙ্গো ৪ পয়েন্ট নিয়ে এবং সেনেগাল ৩ পয়েন্ট নিয়েও সেরা আটে জায়গা করে নিয়েছে।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে পয়েন্টের ভিত্তিতে ৮টি দলকে নির্ধাবিচত করা হয়েছে। সমান পয়েন্ট হলে টাইব্রেকার হিসেবে গোল ব্যবধান বিবেচনা করা হয়েছে। 

এ কারণে তৃতীয় অবস্থানে থাকলেও ভাগ্য সহায় হয়নি ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ের। গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ৪টি দলকে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে।

তৃতীয় অবস্থানে থেকে নকআউট নিশ্চিত হলেও সেখানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন সব পরীক্ষা। শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ের প্রতিপক্ষ জার্মানি, সুইডেন লড়াই করবে ফ্রান্সের বিপক্ষে, ইকুয়েডর মুখোমুখি হবে মেক্সিকোর, ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া, সেনেগাল খেলবে বেলজিয়ামের বিপক্ষে, আলজেরিয়ার সামনে সুইজারল্যান্ড আর ডিআর কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড।

আজ রাতেই স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে সিঙ্গেল-এলিমিনেশন ভিত্তিক নকআউট পর্বের খেলা। এই পর্বের ১৬ ম্যাচের বিজয়ীরাই রাউন্ড সিক্সটিনে জায়গা করে নেবে। আর হেরে যাওয়া দলগুলোর ধরতে হবে দেশে ফেরার ফ্লাইট।