মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কিশোরের

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কিশোরের

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কিশোরের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। এদিকে নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন যুবক একটি মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর 

হাসপাতালে পাঠানো হয়। এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানান, আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে রেফার করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ একজন শিক্ষার্থী ছিলেন। তিনি এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। অন্যদিকে নাঈম জীবিকার 

তাগিদে ইন্টারনেট সংযোগ (ওয়াই-ফাই) স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন। শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। 

ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি