বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকল্পে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কর্মজীবনের অবদানের স্বীকৃতি জানানো হয়।

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জাবেদুর রহমান, প্রাণিসম্পদ মাঠ সহকারী মো. হুমায়ুন কবির এবং এমভিসি ড্রাইভার মো. আরিফ-কে।

জানা যায়, তারা ২০১৯ সাল থেকে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন শেষে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু কাওসার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বিদায়ী কর্মকর্তাদের নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার প্রশংসা করে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং খামারিদের সেবায় তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

পরে তাদের সম্মানে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম