রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারের বলিয়াপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

সাভারের বলিয়াপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

সাভারের বলিয়াপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার


ঢাকার সাভার উপজেলার বলিয়াপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মুক্তা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মুক্তা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।