শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ১২ লাখ ৬০ হাজার টাকার গাজা উদ্ধার।

কসবায় ১২ লাখ ৬০ হাজার টাকার গাজা উদ্ধার।

কসবায় ১২ লাখ ৬০ হাজার টাকার গাজা উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯, সিপিসি-১। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কসবা থানার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
 

সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল বিকেল ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঘাসক্ষেতে পড়ে থাকা লাল রঙের তিনটি প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 

তবে অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‍্যাব জানায়, উদ্ধারকৃত ৮৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইহলাম