শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

সুখের সময় দুঃখের সংবাদ। জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকের গল্পটা ঠিকমতো উপভোগ করা হয়নি ব্রাজিলের।২-১ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট পাওয়ার রাতেই যে লুকাস পাকেতা চোট পান।খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া পাকেতাকে নিয়ে এবার দুঃসংবাদই হয়তো শুনেছে ব্রাজিল। যদিও চোট কতটা গুরুতর সেটা জানায়নি সেলেসাওরা। শুধু জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। 

ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘মঙ্গলবার পরীক্ষায় পাকেতার বাম ঊরুর পেছনের মাংসপেশীতে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। লক্ষ্য যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তাকে মাঠে ফেরানো।’

ব্রাজিল ফেডারেশন পাকেতার চোট নিয়ে বিস্তারিত না বললেও দেশটির সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, তিন সপ্তাহের মতো ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে। 

সম্ভাবনা বলতে, ফাইনালে তাকে পাওয়া যেতে পারে। আগামী ১৯ জুলাই হতে যাওয়া ফাইনালে যদি ব্রাজিল ওঠে তবে।

সেই ফেরাও নির্ভর করছে কত দ্রুততার সঙ্গে উন্নতি হয় পাকেতার। ২৮ বছর বয়সী মিডফিল্ডারের ফেরাটা অনিশ্চিত হলেও স্কোয়াড থেকে তাকে বাদ দিবে না ব্রাজিল। এমনটা জানিয়েছে ও গ্লোবো। 

তবে আগামী রবিবার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যে খেলতে পারবেন না তা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।

পাকেতার আগে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। তারও আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে একের পর এক চোটের দুঃসংবাদে। চোটের কারণেই রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের মতো তারকাদের বিশ্বকাপে পায়নি ব্রাজিল।