শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিষিদ্ধ ছাত্রলীগকে ঘিরে হিলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

নিষিদ্ধ ছাত্রলীগকে ঘিরে হিলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

নিষিদ্ধ ছাত্রলীগকে ঘিরে হিলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) সকাল থেকেই হিলির এলএসডি গুদাম মোড়ে অবস্থিত সাবেক ছাত্রলীগ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে দায়িত্ব পালন করছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হিলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের পক্ষ থেকে কোনো মিছিল, সমাবেশ কিংবা কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে হিলির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। 

ফারহান ইসলাম হিলি ও পাঁচবিবি প্রতিনিধি :