বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপের ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

মালদ্বীপের ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

মালদ্বীপের ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী কেয়া পায়েল। খায়রুল বাসার সঙ্গে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। সামির-মেহরিন চরিত্রে তাদের পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় হয় যে বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে কেয়া পায়েল ও খায়রুল বাসার দুজনই বরাবর সেই গুঞ্জন অস্বীকার করেছেন।

এরই মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একটি টিকটক ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্প করছেন, আবার কখনো একটি রেস্টুরেন্টে নিজের হাতে ওই তরুণকে খাবার খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন- কে এই তরুণ? তার সঙ্গে কেয়ার সম্পর্ক কী?

কেয়া পায়েলের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ওই তরুণের নাম প্রাচুর্য। দীর্ঘদিন ধরেই তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরতে দেখা গেছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে এবং ইতিবাচকভাবেই দেখছে। এমনকি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে এখনো কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ঘনিষ্ঠজনদের ভাষ্য, উপযুক্ত সময়েই দুই পরিবার তাদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে মালদ্বীপের ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই জানতে চাইছেন, দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কি নিজের সম্পর্ক প্রকাশ্যে আনতে যাচ্ছেন কেয়া পায়েল? সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে।