বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া সমালোচনা

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া সমালোচনা

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া সমালোচনা


বাংলা চলচ্চিত্রে একজন তারকার আধিপত্য, বিদেশি শিল্পী-কলাকুশলীদের ব্যবহার এবং সহশিল্পীদের কর্মসংস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কোবরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ঢাকায় এসেছেন তিনি। আশার বার্তা দিয়ে ইলিয়াস কোবরা বলেন, “একজন নয়, পুরো ইন্ডাস্ট্রিকেই এগিয়ে নিতে হবে।

একসময় দারুণ ব্যস্ত সময় কাটিয়েছেন ইলিয়াস কোবরা। মাসে ৪৫টি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রায় ৭০০ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পাওয়া ইলিয়াস কোবরা এখন টেকনাফে কৃষিকাজ, গরুর খামার ও সামাজিক কর্মকাণ্ড নিয়েই সময় কাটান। অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আরমান–মুক্তি প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পর্দায় ভয় জাগানো এই তারকা।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কোবরা বলেন, “শিল্পীদের খেদমত করতে চাই, তাই নির্বাচন করছি।”

চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে ইলিয়াস কোবরা বলেন, “স্টার-স্টার করতে করতে এখন আমরা নিজেরাই জিরো হয়ে গেছি। মহানায়ক রাজ্জাক ভাইকে দেখেছি, ওয়াসিম ভাইকে দেখেছি, জাভেদ ভাইকে দেখেছি, ফারুক ভাইকে দেখেছি, বকুল ভাইকে দেখেছি, ইলিয়াস কাঞ্চন সাহেবকে দেখেছি। তারা একেকজন একেক দিকে কাজ করতেন। বলতেন, ‘আপনি ওই দিকে কাজ করেন, আমি এই দিকে করি, ওরা অন্য দিকে করুক’। এভাবেই সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রিটাকে জমিয়ে রাখতেন। এখন এত শিল্পী থাকতে একজনই বছরে দুইটা করে সিনেমা করছেন। ক্যামেরাম্যান ভারতীয়, শিল্পীও ভারতীয়। আমাদের দেশে এত ভালো শিল্পী, এত ভালো ক্যামেরাম্যান থাকতে এগুলো দেখে খুব দুঃখ লাগে।”